শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১১ জনের দেহে করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরায় ভারত ফেরত দেড়’শ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সময়সীমার শেষ মুহূর্তে মঙ্গলবার রাতে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, বুধবার সকালে ওই ১১ জনকে সামেক হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের শরীরে করোনার ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআর-এ পাঠানো হবে।

এছাড়া বাকি ১৩৯ জন কোয়ারেন্টাইন সীমা পূর্ণ করায় এবং করোনা নেগেটিভ থাকায় তাদের বুধবার নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ মে থেকে বিভিন্ন সময়ে ভারত থেকে ফেরত হওয়ায় সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে আসা নারী-পুরুষের সংখ্যা ছিল মোট ৩৩৭ জন।

যার মধ্যে দেড় শ’জন কোয়ারেন্টাইন সময়সীমা অতিক্রম করেন। তবে শেষ মুহূর্তের পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হওয়ায় তারা চিকিৎসার জন্য ফের সাতক্ষীরায় থেকে গিয়েছেন আর ১৩৯ জন নিজ ঠিকানায় যাওয়ার অনুমতি পেয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ