বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকার আরো ৫০ আরোহী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি। খবর এএফপির।

মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে। তারা লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিলেন।

রবিবার লিবিয়া থেকে প্রায় ৯০ যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে আসে।

তিউনিসিয়ার নৌবাহিনী জানায়, সোমবার প্রায় ১০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয় একটি ডুবতে থাকা নৌকা থেকে। যারা ছিল বাংলাদেশ ও সুদানের নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এ ছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

২০২১ সালে এ পর্যন্ত ইউরোপগামী ৫০০ যাত্রী নিহত হন নৌকাডুবিতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ