রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফেনীতে পিকআপচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপভ্যানচাপায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগান মালি নুরুল ইসলাম, জোরারগঞ্জ থানা এলাকার আরিফ, জয়পুরের বিবি হাজেরা এবং অজ্ঞাত এক বৃদ্ধ।

ছাগনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ছাগলনাইয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছলে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং ফেনী হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ