বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ১৪২৭টি সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে এক হাজার ৪২৭টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে। মহাসড়কের ৪৯০টি গুরুত্বপূর্ণ স্থানে এই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রায় দেড় হাজার ক্যামেরা বসানো এবং আনুষঙ্গিক কাজে ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ২২ লাখ টাকা।

বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম স্থাপন করার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার জন্য ‘হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় সিসিটিভি স্থাপন করার উদ্যোগ নেয়া হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুন মেয়াদে ২৪৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ‘হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি হাতে নেয়। প্রকল্পটি ২০১৮ সালের ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদনও করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ