রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ইসরায়েলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের বিমানঘাঁটি ভস্ব হয়ে গেছে।

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, আজ বুধবারও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২১৯ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে। সূত্র: পার্সটুডে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ