রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

আম্ফানের চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ আসছে, আঘাত হানতে পারে সুন্দরবনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আম্ফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় আসছে, যা চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম ‘যশ’।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’।

এএনআইয়ের বরাতে জানা যায়, এ মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি ।আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আম্ফানের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোন। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদদের মতে জলবায়ু সংকটের প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

গত বছরের ১৯ মে সুপার সাইক্লোন আম্ফান তাণ্ডব চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ