বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

স্থগিত নির্বাচন নিয়ে ইসির বৈঠক বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি অবনতির কারণে স্থগিত করে রাখা নির্বাচনগুলো নিয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি ইসির সভাকক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকের আলোচ্যসূচিতে জাতীয় সংসদের শূন্য ঘোষিত লক্ষ্মীপুর-২ আসনের স্থগিত নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা নির্বাচন, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন রাখা হয়েছে। এসব নির্বাচন গত ১১ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় নির্বাচনের ১০ দিন আগে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

এছাড়া সংসদের শূন্যঘোষিত সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও স্থানীয় সরকার অন্যকিছু নির্বাচন এবং লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনের তদন্ত প্রতিবেদনও আলোচ্যসূচিতে রয়েছে।

ইসি সচিব মুহা. হুমায়ুন কবীর খোন্দকার জানান, বুধবার বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে নির্বাচন হবে কিনা বা কোন নির্বাচন কখন করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ