রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

সাংবাদিকতাকে তথ্য চুরি বলা হচ্ছে, এর চেয়ে দুঃখ আর নেই: আনিসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও লেখক আনিসুল হক বলেছেন, আমাদের দেশে সংবাদপত্রকে দেশের শত্রু বলা হচ্ছে, সাংবাদিকতাকে তথ্য চুরি বলা হচ্ছে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম কোর্ট) প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একটি পবিত্র জায়গায় আমাদের সাংবাদিক রোজিনা ইসলামের ওপর শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দেশে সংবাদপত্রকে দেশের শত্রু বলা হচ্ছে, সাংবাদিকতাকে তথ্য চুরি বলা হচ্ছে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।

তিনি বলেন, সরকার চাইলে নির্বাহী আদেশে মামলা তুলে নিতে পারে। আমরা জানি, আদালত আমাদের ন্যায়বিচার দেবেন। অতীতেও ন্যায়বিচার পেয়েছি। আজও পেয়েছি। রিমান্ড আবেদন করা হয়েছে, সেটা নামঞ্জুর করা হয়েছে। পরশু আমরা আবার জামিন আবেদন করবো। এ মামলার কোনও মেরিট নেই। জামিন না হওয়ার কারণ নেই। সেই আস্থা আছে।

তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। জাতির পিতার চেতনায় বিশ্বাস করি। তিনি সাংবাদিকতাও করেছেন। জাতির পিতার সাংবাদিকতার কথা শুনে আমাদের মাথা উঁচু হয়েছে। আজকে সেই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। একজন সাংবাদিককে চুরি করার অপরাধী বলা হচ্ছে। আমি মনে করি এগুলো গ্রহণযোগ্য নয়, ভালো নয়।

‘রোজিনা একজন নারী ও মা এবং সে অসুস্থ। সবচেয়ে বড় কথা সে সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তাকে অপমান করলে সাংবাদিক হিসেবে আমাদের বুকে লাগে। নাগরিক হিসেবে তথ্য জানার অধিকার আহত হয়। এটা যেন বিবেচনা করা হয়। আইনের বাইরে একজন করদাতা, লেখক ও সাংবাদিক হিসেবে এটা আমার দাবি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ