শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতে করোনায় একদিনে ৫০ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনায় একদিনে মারা গেলেন ৫০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তথ্য জানিয়েছে।

দিল্লির একটি হাসপাতালে কর্মরত আনাস মুজাহিদ নামে এক চিকিৎসক করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান।

জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস একা নন, তার মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডের শিকার হয়েছেন। আইএমএ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ওই সংখ্যাটা ২৪৪।  ২৬ বছরের আনাস তাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

আইএমএ জানিয়েছে, রোববারই ভারতজুড়ে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। আইএমএর সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, ভারতে একদিনেই ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন।

জয়েশ আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করোনায় মৃত ২৪৪ জনের মধ্যে ৬৯ জন বিহারের বাসিন্দা। এ ছাড়া ওই তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশে ৩৪ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭৩৬ জন মারা গেছেন বলে জানিয়েছে আইএমএ।  ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের প্রায় এক হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো।

আইএমএর পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাদান সম্পন্ন হয়েছে। ফলে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সবার টিকা নিশ্চিত করার আর্জি জানিয়েছে চিকিৎসকদের এ সংস্থাটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ