রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

গাজা পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তায় ৫০ কোটি ডলার দেবে মিসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি। বিষয়টি দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়।

আল জাজিরার বরাতে জানা যায়, রাষ্ট্রপতি এক আবদেল ফাত্তাহ বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিশর ৫০ কোটি মার্কিন ডলার সরবরাহ করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে।

তিনি বলেন, আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আশাকরি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেড়িয়ে আসবে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে হামাস। এই হামলায় এখন পর্যন্ত দুজন নিহত ও ৭জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। হামাসের রকেট হামলায় ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ