রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলি, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে। সোমবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেত এলাকায় কাওলায় ডিবি পুলিশের অভিযানকালে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দুইটি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, নয়টি স্মার্ট এবং বাটন মোবাইল, ১৬ পিচ ইয়াবা, একটি লাইটার এবং নগদ ৫০০০ টাকা উদ্ধার করা হয়।

মশিউর রহমান বলেন, আটককৃত নয়ন এবং ইয়ামিন গামছা ও মলম দিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নিত। ভিকটিম জোরাজুরি করলে তাকে ফাঁস দিয়ে হত্যা করে ফেলে দিত। পুলিশ বা বিরোধী সন্ত্রাসী গ্রুপের আক্রমণের ভয়ে তারা সিএনজিতেই আগ্নেয়াস্ত্র বহন করতো। আটক ও নিহতরা সবাই ছিনতাই, ডাকাতি, হত্যা এবং মাদকের একাধিক মামলার আসামি। তারা নিজেরাও মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ