শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

ইসরায়েলের হাইফায় গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিনের অব্যাহত সংঘর্ষ ও হতাহতের ঘটনার ভেতরেই ইসরায়েলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রুশ বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে।

হাইফার আশপাশে বসবাসকারী ইসরায়েলিরা এসব ছবি শেয়ার করেছেন। তারা বলছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এল। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, কারিগরী ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুই সপ্তাহ আগে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ