বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

রাজধানীর পান্থ প্লাজায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পান্থপথে ‘পান্থ প্লাজা’ নামে একটি বহুতল ভবনের এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে সাত তলা ভবন পান্থপ্লাজার পঞ্চম তলার এসিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসিতে আগুন ধরেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়েছেন। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হননি।

জানা গেছে, ওই ভবনের পঞ্চম তলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ