রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

প্রথমবারের মতো ৪৮ এসপিকে র‍্যাবে পদায়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি পদোন্নতি পাওয়া ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪৮ জনকে প্রথমবারের মতো পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

রোববার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেয়া হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবে উপ-পরিচালক পদে মেজর পদমর্যাদার ১০৮টি পদ রয়েছে। এর মধ্যে ৭৮ জনের মেজর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আরও ১৪ জনের নিয়োগ প্রক্রিয়াধীন। কিন্তু নতুন ৪৮ জন এসপির কোথায়, কীভাবে পদায়ন করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, সম্প্রতি ২৭ ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারদের পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়। কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার পদমর্যাদার এত পদ খালি ছিল না। এ ছাড়া র‍্যাবে সশস্ত্র বাহিনী থেকে ৪৪ শতাংশ ও পুলিশ থেকে ৪৪ শতাংশ সদস্য নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন সশস্ত্র বাহিনীর কোটা পূরণ হলেও পুলিশের কোটা পূরণ হচ্ছিল না।

এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও র‍্যাবে যেতে অনিচ্ছুক ছিলেন। এবার নতুন পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের পদায়ন ও কোটা পূরণ করার জন্য এই পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‍্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস  দমনে ইতোমধ্যে বাহিনীটি সফলতার মুখ দেখিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ