রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

আগামীকাল থেকে ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল ৫ শাওয়াল, ১৮ মে মঙ্গলবার থেকে। জামিয়ার পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে এদিন। চলবে ৬ ও ৭ শাওয়াল, বুধ ও বৃহস্পতিবার পর্যস্ত। এর মাঝেই পুরাতন ছাত্রদের ভর্তি সম্পন্ন করতে হবে।

আর নতুন ছাত্রদের ভর্তি ফরম ৭ শাওয়াল বৃহস্পতিবার থেকে সংগ্রহ করা যাবে। দাখেলা (ভর্তি) পরীক্ষা ও ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ৮ ও ৯ শাওয়াল অনুষ্ঠিত হবে।

এবার মোহাম্মদপুরের এ মাদরাসায় দাখেলা (ভর্তি) পরীক্ষা ইফতা ছাড়া সব জামাতেই মৌখিক অনুষ্ঠিত হবে। কোনো জামাতেই ভর্তি পরীক্ষা লিখিত নেওয়া হবে না।

আর ইফতা বিভাগের দাখেলা পরীক্ষা লিখিত ও মৌখিক উভয়টিই নেওয়া হবে। ইফতা বিভাগের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল বুধবার শুরু হয়ে ৭ শাওয়াল বৃহস্পতিবার শেষ হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ