সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ । চ্যাট ছাড়াও, হোয়াটসঅ্যাপে গান, ভিডিও, ছবি শেয়ার করা যায়। লোকেশন, কনট্যাক্ট নম্বর পাঠানো যায়। এগুলো ছাড়াও হোয়াটস অ্যাপে মেসেজ শিডিউল করা যায়। আসুন জেনে নিন সেই উপায়।

হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ শিডিউল করতে হলে, মোবাইলে থাকতে হবে একটি থার্ড পার্টি অ্যাপ। WhatsApp Scheduler, Do It Later, SKEDit-এর মতো বহু থার্ড পার্টি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়। যা ফোনে থাকলেই মুশকিল আশান।

যেভাবে করবেন: প্রথমেই নির্দিষ্ট একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে অ্যাক্সেসিবিলিটি এবং সার্ভিস এনেবল করতে হবে। এরপর যেতে হবে ওই থার্ড পার্টি অ্যাপে। সেই অ্যাপের নিচের ডান দিকে থাকা প্লাস (+) অপশনটি ক্লিক করতে হবে।

যে চ্যাটে বা গ্রুপে মেসেজটি শিডিউল করতে চান, সেটি সিলেক্ট করতে হবে। কখন ওই মেসেজ আপনি পাঠাতে চান, সেই তারিখ ও সময় দিতে হবে। শেষে নিজের মেসেজটি লিখে। উপরের ডান দিকে থাকা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ