রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

স্বাধীনতা বর্তমানে শুন্যের কোটায় চলে এসেছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল সিকিউরিটিসহ নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে যে আইনগুলো প্রনয়ন করেছে সরকার, এতে করে মানুষের স্বাধীনতা বর্তমানে শুন্যের কোটায় চলে এসেছে। সাংবাদিক বা সাধারণ মানুষজন তাদের মত প্রকাশ করতে পারছে না। তারা কিছু লিখলেই বা বললেই আইনের আওতায় আনা হচ্ছে। এ আইনের আওতায় এনে বিএনপির অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না।

রোববার (১৬ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে-এটা নজিরবিহীন। ওই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই। এ সরকার আইনের শাসনের উপর সবচেয়ে বেশি আঘাত করেছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভয়াবহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এ্যাড. আব্দুল হালিম, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নির্বাচনী আহবায়ক এ্যাড. বদিউজ্জামান বাদল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ