রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

লকডাউনে যে সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ মে) জারি করা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, এ সময়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে।

এছাড়া লেনদেন পরবর্তী অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এতে আরও বলা হয়, গত ১৩ এপ্রিল জারি করা সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারটি আজ রোববারই দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ২৩ মে পর্যন্ত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ