বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে পানীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে বলেই মত বিশেষজ্ঞদের। কিন্তু কিভাবে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু পুদিনা সরবত। এই সরবত খেতেও সুস্বাদু। এটি তৈরি করতে লাগবে একটি লেবু ও পুদিনা পাতা। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ যা ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে। এই গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই সরবত।

কীভাবে বানাবেন: এক কাপ পুদিনা পাতা, একটি পাতি লেবুর রস, ২ থেকে ৩ চামচ মধু, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে মিশ্রণটি নিয়ে তাতে ২ গ্লাস ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ৫ মিনিট ঢেকে রেখে আরেকবার ভালো করে মিশিয়ে ছেকে গ্লাসে পান করুন।

ভেষজ দ্রব্য মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। এই জিনিষগুলো ওষুধের চেয়ে পার্শপ্রতিক্রিয়া অনেক কম। তবে সঠিকভাবে প্রয়োগ ও নির্বাচন প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ