রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভারতে করোনায় মৃত্যু আবারও বাড়ল, একদিনে ৪০৭৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। গত দুদিন মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার মানুষ।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় চার সহস্রাধিক মৃত্যু নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজারে।

আর নতুন তিন লাখ ১১ হাজার আক্রান্ত নিয়ে ভারতে এ পর্যন্ত দুই কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

গত দুদিনে ভারতে মৃত্যু কিছুটা কম ছিল। শনিবার আগের ২৮ ঘণ্টায় তিন হাজার ৮৮৩ জনের মৃত্যুর খবর জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৬ হাজার।

আর শুক্রবার চার হাজার মানুষের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণলায়। আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৪৩ হাজার। গত দুদিনের তুলনায় শেষ একদিনে করোনায় মৃত্যু বেড়েছে। তবে আক্রান্ত নিম্নগামী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ