রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বেফাক সহ-সভাপতি মাওলানা ছফিউল্লাহর ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ক‌ওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি, জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল (পীরজঙ্গী মাজার) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ছফিউল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে আল্লামা মাহমুদুল হাসান বলেন, মাওলানা ছফিউল্লাহ রহ. বেফাকের শুরু থেকেই ছিলেন। বেফাকে তার অনেক অবদান রয়েছে। তার ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেম হারালেন।

তিনি এক শোকবার্তায় আল্লাহপাকের দরবারে মরহুমের ইলমী ও দ্বীনি খেদমতসমূহ কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ