রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফিলিস্তিন ঈস্যুতে বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দিনসহ গত কয়েকদিন ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৫ মে) এক টুইটে হাছান মাহমুদ বলেন, ‘রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে এবং এরপরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’

এর আগে ঈদুল ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে দোয়ার কথা উল্লেখ করেন।

গত সোমবার (১০ মে) থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪১ জন শিশুসহ ১৭০ জন ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংসের সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসনমুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ