শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফিলিস্তিনে হামলা ইস্যুতে যে আলোচনা হলো ওআইসির বৈঠকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুসালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ইস্যুতে রোববার (১৬ মে) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এদিন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সাবুসোলু বৈঠকে উপস্থিত নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধ করা আমাদের সকলের মানবিক দায়িত্ব।

এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি ভাই-বোনদের বাঁচাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সব প্রকার চেষ্টা অব্যাহত রাখবো।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের উদ্যোগে এ বৈঠক ডাকা হয়েছে। ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বক্তব্য দেন। বক্তব্যে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়।

গাজায় রাতভর বিমান হামলার পর রোববার (১৬ মে) সকালেও বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বাদ যায়নি আবাসিক ভবনও। সবশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭১। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও প্রতিরোধ করছে। ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও এপির ভবন। এদিকে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ