রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফিলিস্তিনের দুই মন্ত্রণালয় ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যালয় সম্বলিত দুটি ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। রোববার (৫ মে) ফিলিস্তিনের সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সির।

এক বিবৃতিতে গণমাধ্যম অফিসের চেয়ারম্যান সালামা মারুফ জানান, শ্রম মন্ত্রণালয়ের ভবনটি পুরোপুরি ভেঙে দেয়া হয়েছে। সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভবনটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেসসহ কয়েটি সংবাদমাধ্যমের অফিস ভবন গুড়িয়ে দেয়ার পর রোববার এ দুটি গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালালো দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলি আল-আকসা মসজিদ এবং শেখ জারাহ’র আশপাশে ইসরায়েলি হামলা প্রতিরোধের প্রতিশ্রুতি দেয়ার পরে পূর্ব জেরুজালেম থেকে গাজায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েল গত ১০মে থেকে অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়ে ৩১ নারী ও ৫২ শিশুসহ কমপক্ষে ১৮১ জনকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ১২০০ ফিলিস্তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ