রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় দেড়শো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দেড়শোর কাছাকাছি পৌঁছেছে।

শনিবার (১৫ মে) রাতে স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৪ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মোট মৃ্ত্যুর সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করল রাজ্যটিতে। তবে টানা ৪ দিন পর গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নেমেছে। মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখের বেশি।

পশ্চিমবঙ্গে আক্রান্ত জেলার মধ্যে উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। এ জেলায় আবারও ৪ হাজার ২৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতায় ৩ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে, ১৪৪ জনের মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মারা গিয়েছেন ৩০ জন। অন্য দিকে, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া, হাওড়ায় ১১, মুর্শিদাবাদে ৮, দার্জিলিঙে ৬, জলপাইগুড়ি, নদিয়া এবং বাঁকুড়াতে ৫ জন করে সংক্রমিত মারা গিয়েছেন। উত্তর দিনাজপুর এবং বীরভূমে ৩ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ২ জন করে রোগী মারা গিয়েছেন। কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে ১ জন করে কোভিডের শিকার হয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩ হাজার ১৩৭ জনের কোভিডে মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ