রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে জরুরি আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ ইস্যুতে জরুরি ভার্চুয়াল সভায় বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।

রোববার (১৬ মে) এক টুইট বার্তায় ব্লকের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ কথা জানান।

টুইট বার্তায় তিনি লেখেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে গত মঙ্গলবারই (১১ মে) ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের একটি ভার্চুয়াল সভার আহ্বান জানিয়েছি। ইইউ কীভাবে চলমান সহিংসতা থামানোর জন্য সর্বোত্তম চেষ্টা করবে, তা নিয়ে আলোচনা হবে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা সপ্তম দিনেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার বোমা হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু মানুষ। এদিন ২টি ভবন উড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ মে) শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫২ শিশুসহ ১৮০ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ইসরায়েলে নিহত ২ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা, সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। তখন ফিলিস্তিনে যারা থাকতো তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল আরব। সেই সঙ্গে কিছু ইহুদি, যারা ছিল সংখ্যালঘু।

ইহুদিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষদের দেশ বলে দাবি করে। কিন্তু আরবরাও দাবি করে এই ভূমি তাদের এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টার তারা বিরোধিতা করে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ