শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

আরও শক্তিশালী তাওকতে; ভারতের একাধিক এলাকায় রেড অ্যালার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বেগে ভারতে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘তাওকতে’। মঙ্গলবার নাগাদ গুজরাট উপকূলে এটি আছড়ে পড়ার কথা রয়েছে। ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘মারাত্মক ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাওকতের। এরপর সেটি উত্তর-উত্তর পশ্চিম দিকে রওনা দিয়ে মঙ্গলবার পৌঁছবে গুজরাটে। ইতোমধ্যে আবহাওয়া অফিস দিউ উপকূলসহ গুজরাটের একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। কেরালার কোচি উপকূল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে।

সোমবার রাতে ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও তা ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। শনিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুসারে এই ঘূর্ণিঝড় উত্তর-উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। এর গতিবেগ এখন ঘণ্টায় ১২ কিলোমিটার। গোয়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এটি।

মুম্বাই থেকে রয়েছে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। আর গুজরাট থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করেছে এটি। ঘূর্ণিঝড়ের জেরে রোববার পর্যন্ত কেরালা, কর্ণাটক ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিকেল থেকে মুম্বাইয়েও ভারি বর্ষণ হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় ১৮টি হেলিকপ্টার এবং ১৬টি পণ্যবাহী বিমান প্রস্তুত রেখেছে ভারতীয় বিমানবাহিনী। ইতোমধ্যে খাবার সরবরাহ করেছে নৌবাহিনী। কেরালা, কর্নাটক, গুজরাত, গোয়া এবং মহারাষ্ট্রে একাধিক দল মোতায়েন করেছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। সূত্র: এনডিটিভি, কলকাতা২৪

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ