রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

শিশুদের আগে গরিব দেশে টিকা দেয়ার আহ্বান ডব্লিউএইচও প্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শিশু-কিশোরদের টিকা দেয়ার পরিকল্পনা পিছিয়ে আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

শুক্রবার জেনেভায় ভার্চ্যুয়াল সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তেদরোস বলেন, আমি বুঝতে পারছি, কেন কিছু দেশ শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দিতে চাইছে। কিন্তু নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের দেয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। তাই এখন তাদের (ধনী দেশগুলোর) বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

তিনি আরও বলেন, করোনা মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে। এরই মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেখানে অনেক স্বাস্থ্যকর্মী এখনও টিকা পাননি।

শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দেয়ার লক্ষ্যমাত্রার কারণে নিম্ন আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার সরকার যত দ্রুত সম্ভব ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেয়ার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ কানাডায় ইতোমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া গত সপ্তাহে সুইজারল্যান্ডের কয়েকটি এলাকায় ১৬ বছর বয়সীদের টিকা দেয়ার প্রস্তাব করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ