রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ধ্বংসকৃত ভবনে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যালয় ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে। শনিবার (১৫ মে) গাজা উপত্যকায় এ হামলা চালায় দখলদার বাহিনী।

ভবনটিতে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্য আরও কয়েকটা সংবাদমাধ্যমের কার্যালয় ছিল। এর আগে ভবনটি উড়িয়ে দেওয়ার আগে সেখান থেকে সংবাদকর্মীদের চলে যেতে একঘণ্টার সময়সীমা বেধে দেওয়া হয়েছিল।

আলজাজিরার সাংবাদিক বলেন, গত ১৫ বছর ধরে ভবনটি কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে তারা। সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অনেক নথি ও যন্ত্রপাতি বের করে নিয়ে আসতে পারেনি।

ভবনটি ধ্বংস করে দেওয়ার আগে অতিরিক্ত সময় চাইলে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী তা দিতে অস্বীকার জানিয়েছে। এই ধ্বংসযজ্ঞের ঘটনা সামাজিকমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছেন বেশ কয়েকজন সাংবাদিক। মিডল ইস্ট আইয়ের সাংবাদিক মোহাম্মদ হাজারকেও জোর করে ভবন থেকে বের করে দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ