রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

করোনার টিকা দেশেই তৈরির চেষ্টা: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের টিকা বাংলাদেশেই তৈরির চেষ্টা চলছে ।

আজ শনিবার (১৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় মন্ত্রীর বাগানবাড়িতে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, টিকা তৈরির বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে মানুষ যেভাবে বাড়ি গিয়েছে, তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু, সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা ও জনগণের মাস্ক পরার প্রবণতা বাড়ায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো আছে।

তিনি আরও বলেন, আমেরিকা ও ভারত থেকে টিকা আনার জোর চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ