শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

এবার সিরিয়া থেকে ইসরায়েলে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ মে) এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রকেটগুলো সিরিয়ার ভেতরেই পতিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিল। সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে নিক্ষেপ করা রকেট গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

এই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ হামলা চালাতে পারে।

উল্লেখ্য, সোমবার (১০ মে) থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে। এ হামলায় অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজার খানেক।

অন্যদিকে হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত আটজন ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে  একজন ভারতীয়, এক ইসরায়েলি সেনাসদস্য রয়েছেন। এছাড়া আহত হয়েছে কয়েক ডজন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ