শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

ঈদের দিনে দিনাজপুরের এক উপজেলায়ই সড়ক দুর্ঘটনায় আহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরে ঈদের দিনে এক উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছেন। এদের সবার বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের মধ্যে নুর ইসলাম (২১) নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৪ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার কবির হিমেল বিষয়টি নিশ্চিত করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ শোভন জানান, ঈদের প্রথম দিনেই মোটরসাইকেলে দুর্ঘটনায় ৩২ জন যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, থানা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় টহলদল রয়েছে। উঠতি বয়সের ছেলেরা যাতে করে বেপরোয়াভাবে মোটরসাইলে চালাতে না পারে সেই দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তারপরও এসব দুর্ঘটনা ঘটছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ