রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

হামাসের পর এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণের প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় নাস্তানাবুদ ইহুদিবাদী দেশ ইসরায়েল।

এবার ইসরায়েলে হামলা চালাল লেবানন। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রকেটগুলো বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় বলে তথ্য জানিয়েছে এ্যাসোসিয়েট প্রেস নিউজ -এপি।

হামলার বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তারাজানায়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

ইসরায়েলের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

গত তিনদিনের হামলায় দিশেহারা ইসরায়েল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম সিএনবিসি।

গত সোমবার থেকেই উত্তপ্ত ইসরায়েল-ফিলিস্তিন। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন।

সূত্র: এপি, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রান্স ২৪

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ