রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফের কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেপালে আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আবারও দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

কেপি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েকমাস ধরে বিরোধের পরে সোমবার অনাস্থা ভোটে হেরে যান।

তবে পরে প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানান। কিন্তু নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি।

এতে পার্লামেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল হয়েছেন। প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন।’

দেশটিতে করোনাভাইরাস মহামারি, অক্সিজেন ও হাসপাতালে বেড সংকট থেকে সর্বশেষ এই রাজনৈতিক সংকটে পড়ে। নেপালে করোনার দৈনিক সংক্রমণ ১ এপ্রিল থেকে ৬০ গুণ বৃদ্ধি পেয়েছে। গত ১০ দিনে ১ হাজার লোক মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ