বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা নিজেদের ঘরে রান্না করা খাবার নিয়ে যান হাসপাতালে। এরপর সবাই মিলে দুপুরের খাবার খান। সন্ধ্যা পর্যন্ত তারা হাসপাতালেই ছিলেন।

গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার পরিবারের এক সদস্য।

তিনি বলেন, 'এসময় ফোনে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।'

রাজধানীর বসুন্ধরার এয়ারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ