রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬ জন, আর শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এর আগে গত ৮ মার্চ শনাক্ত ছিল ৮৪৫ জন। এরপর আর শনাক্ত হাজারের নিচে নামেনি। গত ২৪ মার্চ মারা যান ২৫ জন। এরপর আর মৃত্যুও এত কমেনি।

আজ শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ১২ হাজার ১০২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতররের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৫৬৭টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। এখনও পর্যন্ত ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৭ জন। এ পর্যন্ত পুরুষ ৮ হাজার ৭৬২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪০ জন। এদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৯ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৩ জন, সিলেটে ২ জন এবং রংপুরে ৩ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ