বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

ঈদুল ফিতরে ঢাকা ছেড়েছেন ৬৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরে এবার ঢাকা ছেড়েছেন প্রায় ৬৫ লাখ মানুষ। দেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের ঈদে ৬৫ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর ঢাকা ছেড়েছেন।

ওই মোবাইল অপারেটর তাদের তথ্যভান্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে এ হিসাব জানিয়েছে। সংখ্যাটি ‘ইউনিক ইউজার’ ধরে। এর মানে হলো, এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাকে একজন গ্রাহক হিসেবেই গণ্য করা হয়েছে।

একই অপারেটর সোমবার (১০ মে) জানায়, ওই দিন বিকেল পর্যন্ত ২৫ থেকে ২৮ লাখ মুঠোফোন ব্যবহারকারী ঢাকা ছাড়ে। আর ৬৫ লাখ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার হিসাব বৃহস্পতিবার (১৩ মে) বিকেল পর্যন্ত।

মোবাইল ফোনের সিম ব্যবহার ধরে তৈরি করা এই হিসাবের আওতায় মোবাইল ব্যবহার করেন না, এমন মানুষ ও শিশুরা আসেনি। এক ব্যক্তির একাধিক মোবাইল থাকতে পারে। সেটিও এই হিসাবে বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি। তবে এই হিসাব থেকে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

এর আগে বুধবার (১২ মে) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ৪ থেকে ১১ এপ্রিলের একটি হিসাব তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, করোনার সামনের দিনের সম্ভাব্য ভয়ংকরতার কিছু তথ্য তুলে ধরছি। গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২। রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ এবং টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৬৪ হাজার ৮০৩ জন।

মন্ত্রী আরও লিখেন, ওরাতো সবাই ফিরবে। আমরা জানি না, কতটা নিরাপত্তাসহ তারা ফিরবে, কতজন করোনা বহন করে আনবে অথবা কতজন করোনা ঢাকা থেকে বহন করে নিয়ে গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ