রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

অনুমতি ছাড়া মসজিদে হারামে গেলেই হাজার রিয়াল জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির মধ্যে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে কেউ অনুমতি ছাড়া প্রবেশ করলে তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে।

ঈদ উপলক্ষে সামাজিক অনুষ্ঠানে জমায়েতসহ করোনা মহামারিতে স্বাস্থ্যবিধান লঙ্ঘন করলে জরিমানার হালনাগাদ তালিকা করেছে সৌদি আরব।

গত মঙ্গলবার (১১ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

ভাইরাস ছড়িয়ে পড়তে পারে—এমন সব জমায়েতের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে দেওয়া হয়েছে। তবে কেউ সেই সীমালঙ্ঘন করলে তাকে জরিমানা দিতে হবে।

আবাসিক এলাকায় ঘরের ভেতরে বা ফার্মের বাইরে কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া সংখ্যার বেশি লোক কোথাও জড়ো হলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে। আর ১৫ হাজার রিয়াল দিতে হবে ঘরের ভেতরে, ফার্মে, ক্যাম্পে, অবকাশ কেন্দ্রের কুটিরে বা পাড়ার কোনো উন্মুক্ত স্থানে নির্দিষ্ট সংখ্যার বেশি লোক জমায়েত হলে।

দাফন, পার্টির মতো কোনো অনুষ্ঠানে বেশি লোক জড়ো হলে ৪০ হাজার রিয়াল জরিমানা নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার। আবাসিক বসতির বাইরে কোনো বাড়িতে, নির্মাণাধীন ভবনে কিংবা অন্যান্য বাড়িতে একসঙ্গে পাঁচ জন কিংবা তার বেশি শ্রমিক জড়ো হলে তাদের ক্ষেত্রে ৫০ হাজার রিয়াল জরিমানা ধরা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে পূর্বসতর্কতামূলক পদক্ষেপ লঙ্ঘন করলে প্রাইভেট খাতের প্রতিষ্ঠান ও স্থাপনাকেও জরিমানা দিতে হবে।

লোকজনকে আমন্ত্রণ জানানো, জমায়েতের সুযোগ দেওয়া, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে লোকজনের স্বাস্থ্যপরীক্ষায় ব্যর্থ হওয়া, করোনা আক্রান্ত রোগীদের প্রবেশে অনুমোদন দেওয়া—এ রকম আরও অনেক কারণে জরিমানার বিধান রেখেছে সৌদি আরব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ