রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে শঙ্কায় পাকিস্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা হলে প্রতিবেশী দেশগুলোয় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে পাকিস্তান। এ অঞ্চলে নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি হলে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ঝুঁকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। নিক্কেই এশিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েই আগাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই প্রতিবেশী পাকিস্তান ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে বলে খবর প্রাকাশ পাচ্ছে। দেশটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দলগুলো সীমান্তবর্তী এলাকায় হামলার পরিমান বাড়িয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে।

এ বিষয়ে বিশ্লেষক ফখর কাকাখেল বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং অন্যদিকে দুর্বল আফগান সরকারের কারণে এ অঞ্চলটি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। ভবিষ্যতে টিপিপি পাকিস্তান সীমান্তের কাছে আরো নিরাপদ জায়গা করে নিবে।

ওয়ারশয়ের ওয়ার স্টাডিজ একাডেমির আফগানিস্তান বিষয়ক বিশ্লেষক প্রজেমিস্লা লেসিনস্কি বলেছেন, ‘কিছু কিছু চীনা বিনিয়োগ প্রকল্প টিটিপির কার্যকলাপের ঐতিহ্যগত অঞ্চলের কাছাকাছি। ফলে স্বাভাবিকভাবেই এগুলো তাদের নিশানায় পরিণত হবে।’

উইলসন সেন্টারের এশিয়া প্রোগ্রামের উপপরিচালক মাইকেল কোগলম্যান নিক্কেইকে বলেছেন, পাকিস্তানে সিপিইসি এখন পর্যন্ত টিটিপির মূল নিশানায় পরিণত হয়নি। তবে অতি সম্প্রতি টিটিপির প্রপাগান্ডায় চীন-বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ছে। বিশেষ করে মুসলিম সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনের নির্যাতনকে কেন্দ্র করে তাদের মধ্যে এ মনোভাব বাড়ছে।’ সূত্র: এএনআই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ