শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মধ্যপ্রাচ্যে সাথে পাকিস্তানেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আজ বৃহস্পতিবারই ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার গভীর রাতে চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, সৌদি আরব, ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে আজ বৃহস্পতিবারই ঈদ উদযাপিত হচ্ছে।

ইসলামাবাদে রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, বেলুচিস্তানের চামান, কিল্লা সাইফুল্লাহ ও পাসনি, খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও সিন্ধুর মিরপুরখাস থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবারই ঈদ হবে।

স্থানীয় সময় রাত ১১.৩২-এ চাঁদ দেখা যাওয়ার ঘোষণাটি দেয়া হয়। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।
ইতোমধ্যেই সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগও জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার তথ্য পাওয়া যেতে থাকে।

পেশোয়ারের বেসরকারি চাঁদ দেখা কমিটি ঘোষণা করে যে তারা খাইবার পাকতুনখাওয়ার ১৮৯ জন তাদের কাছে জানিয়েছেন যে শাওয়ালের চাঁদ দেখা গেছে। তারা পেশোয়ারের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির কাছে তথ্য জানায়। পরে এই তথ্য কেন্দ্রীয় কমিটির কাছে জানানো হয়।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ