রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল আকসায় সহিংসতা ও অধিকৃত পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, গত কয়েকদিন ধরে মুসল্লীদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে। এমন হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ