রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ঝিনাইদহ প্রতিনিধি

জেরুসালেম ও গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

অজা বৃহস্পতিাবর সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে গণতান্ত্রিক জোটের শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচি, সাবেক সভাপতি কমরেড কাজী ফারুক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসক) জেলা সমন্বয়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শাহিদুল এনাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সমন্বয়ক কমরেড মিজানুর রহমান, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি আবু তোয়াব অপু, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিটুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন বাসদ নেতা কমরেড আসাদুর রহমান। বক্তারা কর্মসূচী থেকে ইসরায়েলী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদ জানান। সেই সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ