রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ঈদের দিন তাপমাত্রা থাকবে সহনীয়, হতে পারে হালকা বৃষ্টিও: আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের দিন ঢাকাসহ সারাদেশে হালকা বৃ্ষ্টি থাকবে। তবে বৃষ্টি টানা হবে না, তাই ঈদের আনন্দ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাপমাত্রা আরও কমে ঈদের দিন তা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (১৩ মে) আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জাগো নিউজকে বলেন, ‘বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি অন্যান্য জায়গায়ও বৃষ্টির প্রবণতা আছে। ছোট ছোট মেঘ থেকে এসব এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে তা তুলনামূলকভাবে কম। মানুষের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানোর মতো বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি আপাতত নেই।’

ঈদের দিন সকালের দিকে ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, ‘এরপর দিনের কোনো কোনো সময় বৃষ্টি আসতে পারে, তবে তা টানা হবে না। এক পশলা বৃষ্টি হয়তো হলো, এরপর দেখা যাবে, আবার ৮ থেকে ১০ ঘণ্টা ভালো।’

তিনি বলেন, ‘শুক্রবার তাপমাত্রাটাও মানুষের সম্পূ্র্ণ সহনীয় পর্যায়ে থাকবে। কোনো তাপপ্রবাহ থাকবে না। তবে এখন মে মাস, কেউ পরিশ্রম করলে তো ঘাম হবেই। তাপমাত্রাটা অস্বস্তি তৈরি করবে না।’

শুক্রবারের তাপমাত্রা বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কমতে পারে জানিয়ে আব্দুল মান্নান বলেন, ‘পয়েন্ট ৫০ ডিগ্রি সেলসিয়াস কমলে বা বাড়লে আমরা সেটাকে অপরিবর্তিত বলি। তবে বড় ধরনের কালবৈশাখী বা ঝড় হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত নেই।’

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও বরিশাল ছাড়া অন্য সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেতুলিয়ায়, সেখানে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ