রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

আরেকটি গুরুত্বপূর্ণ জেলা তালেবানের নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন রাজধানী কাবুলের কাছে শহরটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

ওয়ারদার প্রদেশের নের্খ জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা। মঙ্গলবার এক বিবৃতিতে নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছেন তারা।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি জেলা তালেবানদের নিয়ন্ত্রণে এলো বলে বিবিসি জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ময়দান ওয়ারদাক প্রদেশের নের্খের জেলাকেন্দ্র, পুলিশ সদরদপ্তর, গোয়েন্দা বিভাগ ও একটি বড় সেনাঘাঁটির পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে। হামলায় ‘বহু শত্রু সেনা’ হতাহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ওয়ারদাক প্রদেশের গভর্নর আবদুল রহমান তারিকও জেলাটি হাতছাড়া হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ মে তালেবানরা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের গুরুত্বপূর্ণ বোরকা জেলাও নিয়ন্ত্রণ নেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ