শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

৪৪টি দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট : ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৪৪টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।বুধবার মহামারী নিয়ে সাপ্তাহিক সর্বশেষ তথ্যে এসব কথা জানায় বৈশ্বিক সংস্থাটি।

করোনার এই ধরনের কারণে ভারতে বর্তমানে সংক্রমণ তীব্র রূপ নিয়েছে।

ডব্লিউএইচও বলছে, ভারতে প্রথম অক্টোবরে করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। ভারতের বাইরে ব্রিটেনে এই ধরনটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে ডব্লিউএইচও ভারতীয় করোনার এ ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। করোনার মূল ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক এবং খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে।

এ কারণে ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ ধরনকেও উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে করোনা তীব্র রূপ নেওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানী দিল্লির পাশাপাশি মুম্বাইসহ অন্যান্য বড় বড় শহরের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে অনেক রোগী।

সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে করোনার নতুন ধরনের পাশাপাশি দেশটির ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশকেও দায়ী করছে ডব্লিউএইচও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ