বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের জনস্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদে ঘরমুখো মানুষের ঢলে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। গণপরিবহন বন্ধ ও বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসিয়েও লোকজনকে এবার আটকে রাখা যায়নি। সব বাধা উপেক্ষা করেই বাঁধভাঙা স্রোতের মতো শিমুলিয়া ঘাটে ছুটছে মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, শিমুলিয়া ফেরিঘাট আর কখনো এত মানুষকে একত্রে পায়নি। বুধবার (১২ মে) সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

লোকজন ট্রাকে, পিকাপে এবং ড্রাম ট্রাকে করে গায়ে গায়ে ভিড় করে রাজধানী ঢাকা ছাড়ছে। চেকপোস্টে নামিয়ে দেওয়ার পর হেঁটে ফেরিঘাটে যাচ্ছেন তারা। আবার চেকপোস্ট এড়িয়ে যেতে বিকল্প ছোট ছোট সড়ক ব্যবহার করছে। সেই সঙ্গে মোটরসাইকেলেও ঘাটে যাচ্ছেন হাজার হাজার মানুষ।

ঘাটে গিয়ে আবার ফেরিতে ওঠার প্রতিযোগিতা। কার আগে কে উঠবে। প্রাণপণ চেষ্টা। জনস্রোতের কারণে ফেরিতে যান পারাপারই কঠিন হয়ে যাচ্ছে। লোকজনে ঠাসাঠাসি পুরো। একটি ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ ।

ফেরি ছেড়ে দিচ্ছে তারপরও ঝুঁকি নিয়েই ওঠার প্রাণান্তকর চেষ্টা করছেন অনেকে।

গত মঙ্গলবার (১১ মে) রাতেও ফেরিঘাটের একই অবস্থা ছিল। সংশ্লিষ্টরা বলছেন, লোকজনের এত স্রোত যে গত রাত ৯টা থেকে মানুষের চাপে ফেরিতে গাড়িই উঠতে পারছিল না।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, ঈদের মাত্র এক দিন বাকি। তাই চাপ প্রবলভাবে বেড়েছে। অবস্থা এমন যে, স্বাস্থ্যবিধি তো দূরের কথা নিয়মকানুন কিছুই মানতে চাচ্ছে না কেউ। এই রুটে সচল ১৫টি ফেরিই চলাচল করছে এখন।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ঢল থামানো যাচ্ছে না। তাই সংক্রমণ ঝুঁকি এড়াতে সাধ্যমতো চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ