রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

শাহজালালে সোয়া ২ কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত যাত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের ২৮ টি স্বর্ণের বারসহ রবিন মাতবর নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার হওয়া সোনার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার সৌদি আরব থেকে আসা ওই যাত্রীর ব্যাগের ডোর ক্লোজার এর ভেতর থেকে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের ২৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

পরবতীতে মঙ্গলবার বিকেল ৩ টা ৪৭ মিনিটে সৌদি আরব থেকে আগত ফ্লাইটে আসা যাত্রী রবিন মাতবর বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম কালে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ডোর ক্লোজার ভেঙে এর ভেতর হতে প্রায় ৩ কেজি ২৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি জানান, রবিন মাতবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। তাকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ