রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

কাবুলের কাছের একটি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছের একটি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।

মঙ্গলবার (১১ মে) যুদ্ধবিরতি শুরু হওয়ার একদিন আগে ওয়ারডাক প্রদেশের নেরেখ জেলা নিয়ন্ত্রণে নেয় তালেবান। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় জেলা নিয়ন্ত্রণ নিলো তালেবান। ঈদের জন্য বৃহস্পতিবার থেকে তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

এক টুইটে তালেবানরে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নেরেখ জেলার পুলিশ সদরদপ্তর, গোয়েন্দা বিভাগ এবং একটি বৃহৎ সেনা ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এসময় অনেক সেনা সদস্য হতাহত হয়েছে বলেও দাবি তাদের।

প্রদেশের গভর্নর আব্দুল রহমান তারেকও জেলা নিয়ন্ত্রণে বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবানের নিয়ন্ত্রণ থেকে নেরখ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেয়ার পর থেকেই আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ