বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত চেয়ে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২০-২১ সেশনে মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ভুল দাবি করে নতুন মেধা তালিকা প্রণয়ন করে মেডিকেল শিক্ষার্থী ভর্তি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের দুই সচিবসহ পাঁচ কর্মকর্তার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মে) ২৪৮ জন পরীক্ষার্থীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির ও মোহাম্মদ কাওছার ই–মেইল ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠিয়েছে।

নোটিশে ইতোমধ্যে প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত রাখতে এবং ত্রুটিপূর্ণ মেধা তালিকা বাতিল করে তিন দিনের মধ্যে পুনর্নিরীক্ষার মাধ্যমে নতুন মেধা তালিকা প্রণয়ন করতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষায় অন্তত দুটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরপত্রে দুটি করে সঠিক উত্তর ছিল। পাশাপাশি অন্তত তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের কোনো সঠিক উত্তর ছিল না।

তিনি আরও বলেন, প্রকাশিত ফলাফলে অসংখ্য ভুল এবং বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। সব ত্রুটি ও অসংগতি রেখে মেধা তালিকা প্রণয়ন করার ফলে অনেক যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন বলেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশের জবাব না পেলে পরবর্তীতে উচ্চ আদালতে রিট করা হবে বলেও আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির উল্লেখ করেন।

গত ৪ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তি-ইচ্ছুক নির্বাচিত করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ