রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বেফাকে ফলাফল চ্যালেঞ্জ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ‍দিয়েছে গতকাল ১০ মে সোমবার। ফলাফলে অনেকে কাঙ্খিত ফলাফল পেয়েছেনর। মুখ উজ্জল করেছেন উস্তাদ, বাব-মা ও মাদরাসার। আবার অনেকেই আশানুরুপ ফলাফল পাননি। বিন্তু নিজেদের পূর্ণ বিশ্বাস আছে আমার রেজাল্ট আরো ভালো হবে। তাদের জন্য বেফাক চ্যালেঞ্জের ব্যবস্থা রেখেছে। আপনি চাইলে আপনার ফলাফল পুন:নিরীক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে।

বেফাকের মেধাতালিকায় বেফাকের ফলাফল চ্যালেঞ্জ করবেন যেভাবে।

আপনার মাদরাসার একটি প্যাডে বিস্তারিত বিবরণ লিখতে হবে। যেমন আপনি কোন কিতাবের উপর আপত্তি জানাতে চাচ্ছেন? অথবা কোন কিতাবে আশানুরূপ ফলাফল আসেনি তার বিবরণ লিখতে হবে। এরপর মাদরাসার মুহতামিম থেকে একটি সত্যায়নপত্রে মুহতামিমের স্বাক্ষর ও সীলসহ বেফাকের অফিসে জমা দিতে হবে।

আবেদনের সময়সীম: আগামী ২২ মে’র পর থেকে পরীক্ষার খাতার চ্যালেঞ্জ আবেদন গ্রহণ করবে বেফাক। আবেদন করা যাবে আগামী আরবি ৩০ শাওয়াল (১১ জুন) পর‌্যন্ত। তারপর থেকে এ বিষয়ে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের ফিস: আপনি যেই কিতাবের জন্য আবেদন করবেন কিংবা যতগুলো কিতাবের জন্য আবেদন করবেন। প্রতি কিতাবের জন্যই পরীক্ষার ফি সমপরিমাণ টাকা জমা দিতে হবে। কিন্তু যদি আপনার কোন নামের ভুল অথবা নাম্বারের ভুল কিংবা অফিসিয়াল কোন ভুল থাকে তাহলে তার সংশোধন আবেদনের জন্য কোন টাকা নেয়া হবে না। বিষয়গুলো আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ